চকরিয়া কোরক বিদ্যাপীঠে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্টিত
এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্টান কোরক বিদ্যাপীঠ স্কুলের উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭এপ্রিল(মঙ্গলবার)সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগিতা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের।তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে মহান মুজিবনগর দিবসের অনেক তাৎপর্য রয়েছে। স্বাধীন বাংলাদেশে গঠিত প্রথম এই সরকার বাংলাদেশকে আলোর পথে এগিয়ে নিয়েছেন। অস্থায়ী এই সরকারের আমলে দেশে শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘদিন ৯মাসের লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশের অনন্য দলিল স্বাধীনতা।
তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জন ও কিভাবে বাঙ্গালি জাতি আজ উন্নতির শিখরে আরোহন করছে তা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। এইজন্য চকরিয়া কোরক বিদ্যাপীঠ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা জাগ্রত করতে মহান মুজিবনগর দিবস পালনের মাধ্যমে এই কর্মসুচি হাতে নিয়েছেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, সিনিয়র শিক্ষক আবুল বশর, নুর-উন নবী,মোহাম্মদ সাকের,শফিউল আলম।এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আহমদ হোসেন, নেছারুল হক, জোবাইদা বেগম, কণিকা রানী দাশ, জায়দুল হক, রনজিত কুমার দে, মিঠু কান্তি দে, আবু রায়হান, নুরুল ইসলাম বাবুল, নুরুল মোস্তাফা, সুজিত বড়–য়া, শিক্ষক নজরুল ইসলাম, নুরুল ইসলাম, নুরুল ইসলাম মনি, জয়শ্রী দাশ, মো.নুরুল মুস্তাফা, মুজিবুর রহমান রোকন। অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেনীর ছাত্র মিজবাউল হক ও নবম শ্রেণীর ছাত্রী রেটিনা। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যাপীঠের অপরাপর শিক্ষক, শিক্ষিকা, বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.