চকরিয়ায় ১২ মৃত শ্রমিক পরিবারকে এককালিন আর্থিক অনুদান প্রদান

এম.মনছুর আলম,চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির আয়োজনে দুর্ঘটনা বা অন্যান্য কারণে মৃত শ্রমিক পরিবারকে এককালীন নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) বিকেলে চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকায় চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির সভাপতি মো: রফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রফিক উদ্দিনের সঞ্চলনায় এ আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম তার বক্তব্য বলেন, সড়ক দূর্ঘটনায় কোন শ্রমিক সদস্য অনাকাঙ্কিত ভাবে মারা যাওয়া কোনদিন কাম্য নয়। বর্তমান সরকার নিরাপদ সড়ক রোধকল্পে নতুন করে ২০১৯সালে সড়ক পরিবহণ আইন পাশ করেছে। এ আইনটি শুধু শ্রমিক নয়, দেশের প্রতিটি নাগরিককে এ সড়ক আইন মেনে নিরাপদে গাড়ী চালাতে হবে।
তিনি আরও বলেন, একটি দূর্ঘটনা পরিবারের জন্য যেন সারাজিবনের কান্না না হয়, সে বিষয়ে সকল শ্রমিক ভাইদেরকে সজাগ থাকতে হবে। দূর্ঘটনা রোধে সবার মাঝে যেন সচেতনতা সৃষ্ঠি হয় সে লক্ষেও বর্তমান সরকার প্রশাসনের মাধ্যমে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে মাঠ পর্যায়ে সভা-সমাবেশ করে যাচ্ছে। তবে আজকে চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটির উদ্যোগে মৃত শ্রমিক পরিবারকে শ্রমিক সংগঠনের পক্ষথেকে যে এককালিন আর্থিক অনুদান প্রদান করছে তা সত্যিই মহৎ ও প্রশংসার দাবী রাখে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা।
এতে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো: আলমগীর চৌধুরী, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান, আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কামাল আজাদ, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোছাইন কোম্পানি, চকরিয়া-লামা-আলীকদম-থানচি সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি জামশেদ উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মেয়র আলমগীর চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় বা অন্যান্য কারণে যেসব শ্রমিকের মৃত্যু ঘটে তাদের পরিবারকে শ্রমিক সংগঠনের পক্ষথেকে যে এককালিন আর্থিক অনুদান প্রদান করবে ওই অনুদানের সাথে চকরিয়া পৌরসভা তহবিল থেকে আরও একলক্ষ টাকা বরাদ্দ দেয়া হবে তিনি ঘোষনা দেন।
এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান তার বক্তব্য বলেন, বিনাদোষে কোন শ্রমিক বা গাড়ীর চালকে আজও পর্যন্ত কাউকে আসামী করা হয়নি। পুলিশ বিনা কারণে কাউকে হয়রানী করা হবেনা বলে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি সড়ক নিরাপদ আইন মেনে চলতে সকল শ্রমিককে আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্য্যকরী সভাপতি নুরুল কবির, চকরিয়া-লামা-আলীকদম-থানচি সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর আলম, আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, কেবি জালাল উদ্দিন সড়ক পরিবহণ সাধারণ সম্পাদক মো: হায়দার, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: আবু মুছাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ কেন্দ্রীয় কমিটি, চকরিয়া-লামা-আলীকদম রোড় কমিটি ও কে.বি জালাল উদ্দিন সড়কের ১২ জন মৃত শ্রমিক পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.