চকরিয়ায় হারবাংয়ে ২০২০ শিক্ষাবর্ষে চালু হচ্ছে এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম

 এম.মনছুর আলম, চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার অবহেলিত জনপদ হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় বর্তমান সরকারের ভিশনের আলোকে শিক্ষাখাতের অগ্রগতি নিশ্চিতে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষাবান্ধব জনপ্রতিনিধি এমপি জাফর আলমের ঐকান্তিক প্রচেষ্ঠায় গড়ে তোলা হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়। এমপি জাফর আলম বিদ্যালয়টি নির্মাণে জমি কিনে জায়গা দান করেছেন। সেই জমিতে চলতি বছরের শুরুর দিকে শুরু করা হয় বিদ্যালয় ভবন নির্মাণের অগ্রযাত্রা। সরকারি বরাদ্দ ও এমপির ব্যক্তিগত অনুদানে প্রায় ১৩ লাখ টাকা ব্যয়ে বর্তমানে বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আশার কথা হলো শিক্ষাবঞ্চিত জনপদে অবশেষে ২০২০ নতুন শিক্ষাবর্ষে চালু হচ্ছে এমপি জাফর আলম প্রাথমিক বিদ্যালয়।

ইতোমধ্যে এমপির ব্যক্তিগত তহবিলের অনুদান ও সরকারি বরাদ্দের আওতায় বিদ্যালয়ের নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) চকরিয়া উপজেলা কার্যালয়ের অধীনে বিদ্যালয়টির নির্মাণ কাজ তদারকি করছেন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের নির্মাণধীন কাজের অগ্রগতি পরির্দশন করেছেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহসভাপতি মো.ওয়ালিদ মিল্টন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, এলাকার সমাজ সর্দার, শিক্ষানুরাগী সুধীজন, এমপির সহকারি গোলাম মোস্তাফা পারভেজ ও জালাল উদ্দিন মানিক প্রমুখ।

নির্মাণ কাজ পরিদর্শন শেষে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এমপি জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে প্রতিটি সরকারের আমলে শিক্ষাখাতে অসাধারণ পরিবর্তন এসেছে। বিশেষ করে ১৯৯৬ সাল থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাবান্ধব সরকারের নানামুখী উদ্যোগে ফলে প্রতিটি জনপদে ছড়িয়ে পড়েছে শিক্ষার অগ্রযাত্রা। সেই আলোকে আমি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শিক্ষাবঞ্চিত জনপদ কোরবানিয়াঘোনা এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। আশাকরি এলাকার সর্বস্তরের জনগন একটি ভালোকাজের সঙ্গে থাকবেন। সরকার প্রধান শেখ হাসিনার বিশেষ নজরদারি ও সুদক্ষ নির্দেশনার বদৌলতে আজ কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞান নির্ভর শিক্ষা অর্জনে পাচ্ছে নানামুখী সুযোগ সুবিধা। প্রতিটি বিদ্যালয়ে সরকার মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেছে। তার মাধ্যমে আজ কোমলমতি শিক্ষার্থীরা পাচ্ছেন ডিজিটাল প্রযুক্তি সমৃদ্ধ উন্নতমানের সুশিক্ষা। এই সুফলের মাধ্যমে আগামী দিনের দেশ গড়ার কারিগর নতুন প্রজন্মের শিক্ষার্থীরা লেখাপড়ার মাধ্যমে মেধাবী মানবসম্পদে পরিণত হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাপ্রেমী মানুষ। সেই কারণে তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক গড়ার অভিপ্রায়ে সুন্দর পরিবেশে লেখাপড়া নিশ্চিত কল্পে বিদ্যালয় গুলোকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে কাজ করছেন। বিদ্যালয়ে ঝড়াপড়া রোধকল্পে সরকার প্রণোদনা কর্মসুচি চালু করেছেন। শিক্ষার্থীদের দিচ্ছেন উপবৃত্তি সুবিধা। সরকারের অভাবনীয় এই কর্মসুচি চালু করণের ফলে আজ বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের ঝড়াপড়ার হার কমেছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে শিক্ষার অগ্রগতি উন্নয়নে নতুন যুগের সুচনা করেছেন। যেখানে আগে ১২-১৪ বছর আগেও অন্যের পুরাতন পাঠ্যবই নিয়ে শিক্ষার্থীদের নতুন বর্ষে লেখাপড়া করতে হতো, সেখানে বর্তমান সরকার বছরের প্রথমদিন প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছেন। এখন পুরাতন বই ধার নিয়ে পড়ার দিন শেষ হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.