চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২পাচারকারী গ্রেফতার
এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪হাজার৬শত পিস ইয়াবা ট্যালেটসহ দুই পাচারকারী ব্যাক্তিকে গ্রেফতার করেছে।ধৃত পাচারকারীরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার শাহবাজপুর এলাকার মৃত আক্তার মিয়ার পুত্র শামসুর রহমান(৬৮) ও চকরিয়া উপজেলার ডুলাহাজারা সোয়াজনিয়া হাসিনা পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র মো:সাইফুদ্দিন(৫২)বলে জানায় যায়।এনিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশের এটিএস আই আবদুল হাকিম বাদী হয়ে ধৃত পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুধবার থানায় মামলা দায়ের করেন।বুধবার (২৮ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যান ফরেস্ট অফিসের সামনে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে হাইওয়ে পুলিশ ধৃত ইয়াবা পাচারকারীকে যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করে গ্রেফতার করা হয়। কক্সবাজার মহাসড়কের উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো.আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,বুধবার সকাল ১১টার দিকে কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের ফরেস্ট অফিসের সামনে প্রতিদিনের অংশ বিশেষ মালুমঘাট হাইওয়ে পুলিশের একটি টিম দায়িত্ব পালন করেছিল।এ সময় চকরিয়া অভিমুখী একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি ও মাইক্রোবাস(হাইয়েজ) গাড়ী করে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেলে সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এটিএস আই আবদুল হাকিমের নেতৃত্বে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.