চকরিয়ায় হতদরিদ্র ও কর্মহীন ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন তরুণ আ:লীগ নেতা কামরুজ্জামান সোহেল

এম.মনছুর আলম,চকরিয়া :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলায়ও চলছে অঘোষিত ভাবে লকডাউন। এসময়ে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কাজকর্ম সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। সরকারের ঘোষিত আদেশ মেনে ঘরে বসে গৃহবন্দী হয়ে সময় কাটাচ্ছেন তারা। শহর-গ্রামের দোকানপাট বন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে সড়ক যোগাযোগও। যার কারণে অসহায় ও দরিদ্র মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। এ দুর্যোগের মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দিনের মতো অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিচ পরিবারের সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ আওয়ামীলীগ নেতা ও মানবাধিকার কর্মী কামরুজ্জামান সোহেল। সোমবার (৩০মার্চ) বিকালে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের (২,৩,৭ ও ৮) নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে গিয়ে হতদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে নিজেই ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন হোম কোয়ারেন্টারে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে। এইদিন তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ চারটি ওয়ার্ডের মধ্যে সিকদার পাড়া, পশ্চিম সিকদার পাড়া, কদ্দাছড়া, অলির বাপের পাড়া, কবির বাপের পাড়া, সাহেব খান পাড়া, সেকান্দার পাড়া ও ব্রাহ্মণ পাড়া এলাকায় বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও জীবাণুনাশক সাবানসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে তরুণ আওয়ামীলীগ নেতা ও মানবাধিকার কর্মী কামরুজ্জামান সোহেল বলেন, গ্রাম পর্যায়ে হোম কোয়ারেন্টাইন এ থাকা দরিদ্র ও অসহায় পরিবারের অবস্থা দেখে আমার ব্যক্তিগত তহবিল থেকে খেটে খাওয়া মানুষের জন্য দ্বিতীয় দিনের মতো এ উদ্যোগ। নিজের সামাজিক দায়বদ্ধতা থেকে জাতীয় দুর্যোগ মুহুর্তে মানবিক সহায়তা হিসেবে এলাকার কর্মহীন ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ানো।
তিনি আরও বলেন, বৈশ্বিক এ ক্রান্তিলগ্নে দেশের প্রতিটি জনপদে, পাড়া মহল্লায় জনপ্রতিনিধি ও ধর্ণাঢ্য ব্যক্তিরা যদি নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ায় তাহলে এলাকায় কাউকে অভুক্ত থাকতে হবেনা। আমার মতো যার যার অবস্থান থেকে জাতীয় এ মহামারীতে তাদের পাশে দাঁড়ানোটা এখন বিত্তবানসহ সকলের নৈতিক দায়িত্ব বলেও তিনি মনে করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.