এম.মনছুর আলম,চকরিয়া :
কৃষক বাচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাবের প্রভাবে পড়ে
কৃষক শ্রমিক সংকটে থাকায় পাকা ধান কেটে ঘরে তুলে দেন কাকারা ইউনিয়ন ছাত্রলীগ। করোনা ভাইরাসের কারণে দরিদ্র কৃষক পাঁকা ধান কাটতে না পারার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব এর নির্দেশনা মতে কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সাহাদত হোসেনের নেতৃত্বে কাকারা ১নম্বর ওয়ার্ডস্থ বার আউলীয়া নগর এলাকায় অসহায় কৃষক ইউনুছ শ্রমিক সংকটে পডায় ইউনিয়ন ছাত্রলীগের ২৫ জন নেতাকর্মী নিয়ে ধান কেটে ঘরে তুলে দেন। ছাত্রলীগের এ মহৎ উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী তাদের স্বাগত জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কাকারা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারন সম্পাদক মিজবাহ উদ্দীন মিরাজ কাকারা কাকারা ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো ছোটন, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো মিজান, সহ-সভাপতি জয়নাল, কাকারা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো বাবুল, রিদুয়ান, মিজান, আবু সুফিয়ান, আলমগীর, হারুন, মুবিন, মীরাজসহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী।
এ প্রসঙ্গে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব জানান, দেশের যেকোন দুঃসময়ে ছাত্রলীগ বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আরো কোনো কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় যেকোনো পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এছাড়াও জাতির এ ক্রান্তিলগ্নে মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চকরিয়া উপজেলা ছাত্রলীগ পরিবার, দরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানান।##
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:০৬

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.