এম.মনছুর আলম,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার সামাজিক ও স্বেচ্চাসেবী সংগঠন “স্বাধীন মঞ্চ” আগামী একবছরের জন্য নতুন করে চার সদস্যের সমন্বয়ে একটি কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।২০১৪ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উপজেলার একঝাঁক তরুণ ও উদ্যোমী যুবকের স্বপ্নে প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক সংগঠন স্বাধীন মঞ্চ।সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মানবতার কল্যাণে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের স্বেচ্চায় রক্তদান, মাদক বিরোধী, বাল্যবিবাহ প্রতিরোধ ও দুর্যোগময় মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন।এছাড়াও সংগঠনের এ উদ্যোমী তরুণরা একটি সুন্দর সমাজ ও উন্নতশীল রাষ্ট্র বিনির্মাণে সোচ্চার ভূমিকা রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে মানুষের মন জয় করে ব্যাপক প্রশংসিত হয়েছে এই সংগঠন। স্বাধীন মঞ্চের আগামী ১বছরের জন্য সংগঠনের যারা দায়িত্ব পেলেন তারা হলেন,কার্যনির্বাহী কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন আবুল মাসরুর আহমদ,উপ-সমন্বয়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে- আসফি চৌধুরী,রাশেদুজ্জামান রাশেদ ও তানভীর হাসান রিফাত।স্বাধীন মঞ্চ’র স্থায়ী পরিষদ সমন্বয়ক দেলোয়ার হোছাইন,স্থায়ী পরিষদের সদস্য যথাক্রমে- জিয়া উদ্দিন জিয়া, বিপ্লব দাশগুপ্ত, আশরাফুল আরেফিন আসিফ, সাইফুল করিম শিমুল ও আদনান রামীম স্বাক্ষরিত নতুন এ কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.