চকরিয়ায় সিটমহল খ্যাত বমুবিলছড়িতে দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাউল বিতরণ

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহাড়ি দুর্গম জনপদ সিটমহল হিসেবে খ্যাত বমুবিলছড়ি ইউনিয়নে চলমান করোনা ভাইরাস সংক্রমণের কারণে জীবিকা হারানো ২৯০টি হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
ইউনিয়ন পরিষদের তালিকায় ৯টি ওয়ার্ড থেকে ২৯০ পরিবারকে সরকারি সহায়তায় চাল দেওয়া হলেও বিতরণকালে ব্যাপক উপস্থিতির কারণে উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগত তহবিলের অনুদানে চাউল কিনে আরো ৫০ নারী-পুরুষের মাঝে বিতরণ করেছেন।
বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলবের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বমুবিলছড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কফিল উদ্দিন, পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্টজন।
বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতলব বলেন, করোনা সংক্রমণের কারণে চকরিয়া উপজেলার পাহাড়ি ইউনিয়ন বমুবিলছড়ির ধর্মবর্ণ নির্বিশেষে নানা পেশার নাগরিক কর্মহীন হয়ে পড়েছে। এতে বেশিরভাগ পরিবারে খাদ্য সংকট তৈরী হয়েছে। এ অবস্থার উত্তোরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ উপহার হিসেবে কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছেন।
তিনি বলেন, ইতোমধ্যে চকরিয়া উপজেলা প্রশাসন থেকে বরাদ্দ পাওয়া সরকারি খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল প্রতিটি গরীব ও কর্মহীন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। বমুবিলছড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৯০ পরিবার এই সহায়তা পেয়েছেন। ##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.