চকরিয়ায় বন্যহাতির আক্রমনে কিশোর নিহত
এম.মনছুর আলম,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমনে মো.রিফাত উদ্দিন প্রকাশ বাপ্পি (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।নিহত কিশোর বাপ্পি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল আলীবাপের জুম এলাকার মো শাহজাহানের পুত্র।শনিবার (৩১মার্চ) রাত ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মাঝেরপাড়া বগাচতর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার সত্যটার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ডুলাহাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন জানান,শনিবার রাত্রে বাপ্পিসহ তার অপর তিন সহপাঠী ডুলাহাজারা বাজার থেকে আলীবাপেরজুম এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিল।কিছু দূর যাওয়ার পর পথের মধ্যে ইউনিয়নের মাঝেরপাড়া বগাচর এলাকায় পৌঁছালে দলছুট এক বন্যহাতি আক্রমন করে।ওই সময় বাপ্পীর অপর দুই সহপাঠীরা পালিয়ে বাঁচলেও হাতির আক্রমনে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাপ্পি।পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্টান হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।নিহত বাপ্পির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.