মোঃ নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া।
কক্সবাজারের চকরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্সের প্রবেশদারে বঙ্গবন্ধুর মোরাল নির্মাণ কাজ সমাপ্ত।উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল মোরাল নির্মাণে সার্বিক তত্তাবধানে দ্বায়িত্ব পালন ককরেন।আগামীকাল আনুষ্ঠানিক শুভ উদ্ভোদন করা হবে।
বঙ্গবন্ধুর মোরাল আনুষ্ঠানিক শুভ উদ্ভোদন করবেন কক্সবাজার -১(চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এমপি।এতে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমানসহ উপজেলা প্রশাসনের সংস্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল নির্মান প্রসংঙ্গে চকরিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল বলেন,সরকার ঘোষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের তহবিল হতে ইউএনও মহোদয় সাড়ে ছয় লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন।এছাড়াও মোরাল স্থাপনা নির্মানের সৌন্দর্য বর্ধনে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মহোদয় আরো দুই লক্ষ টাকা প্রদান করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে মোরাল নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগের মাধ্যমে উন্নতমানের মার্বেল টাইস,মার্বেল পাথরসহ অনুসাংঙ্গিক নির্মাণ সামগ্রী দিয়ে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর মোরালটি নির্মাণ করা হয়েছে।
বঙ্গবন্ধুর মোরাল নির্মাণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান বলেন,স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিপূর্বে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তৎমধ্যে উপজেলার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা-প্রতিষ্ঠান সমুহে নির্বাচিত বিদ্যালয় ও মাদরাসার কেবিনেট কাউন্সিলরদের নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে পারিবারিক সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও সবার মাঝে দেশপ্রেম সৃষ্টি এবং সকল অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ার মাধ্যমে সচেতনতা বাড়াতে ‘স্বপ্নডানা’ নামের একটি কর্মসুচি চালু করা হয়েছে।এছাড়াও সোমবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থিদের নিয়ে প্রত্যেক স্কুলে বঙ্গবন্ধুর ছবির চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বর্তমান প্রজন্মসহ জনসাধারণ বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস সম্পর্কে উদ্ভুদ্ধ করণ ও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ উপজেলা কমপ্লেক্সের প্রবেশদারে বঙ্গবন্ধুর মোরাল নির্মাণ করা হয়েছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.