চকরিয়ায় পানিতে ডুবে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

 এম.মনছুর আলম,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় খালের পানিতে ডুবে মোহাম্মদ বাবু (১০) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢেমুশিয়া হেতালিয়া পাড়া ছরা খালে পানিতে ডুবে মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত বাবু ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, ছাত্র বাবু দুপুরে নিজ বাড়ির পেছনে ছরা খালের পানিতে গোসল করতে নেমে খালে ডুবে যায়। প্রায় আধঘন্টা পর্যন্ত বাবু পানি থেকে না উঠলে তার পরিবারের সদস্যরা খালে নেমে তাকে খুঁজতে থাকে। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন এসে খালের পানিতে খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.