চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা মো. সোহেল রানা (২৭) হত্যা মামলার প্রধান আসামি হাজী নুর হোসেনকে গাইবান্ধা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো: আবু সায়েম।
প্রাপ্ত তথ্যে ও মামলার আর্জি সূত্রে জানাগেছে, গত ২৮ নভেম্বর’২০ইং রাতের আঁধারে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজিপাড়ায় জমি বিরোধকে কেন্দ্র করে পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানাকে (২৮) পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় নিহত হন ছাত্রলীগ নেতা সোহেল রানা। এ ঘটনায় নিহতের বাবা রফিক উদ্দিন রকি বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামী করে থানায় হত্যা মামলা (নং ৩৭/২০) দায়ের করেন। ধৃত হাজী নুর হোসেন অন্তত অর্ধডজন মামলার আসামী। তিনি থানা সেন্টার এলাকার মরহুম আহমদ শফির পুত্র।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সোহেল হত্যা মামলার আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ তাদের খুজে পাচ্ছেনা। এরপর উন্নত প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা সদর থানা পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামী নুর হোসেনকে গত ১জুন গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাকে চকরিয়ায় নিয়ে আসার ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাপর আসামীদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.