এম.মনছুর আলম,চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবদুল খালেক মিন্টু (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় চিরিংগা হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বানিয়ারছড়া ঢালা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত আবদুল খালেক মিন্টু চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের উত্তর কাহারিয়াঘোনা খোন্দকার পাড়া এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে। মন্টু চকরিয়া থানা সেন্টার এলাকায় রিচি ফুড সেন্টার দোকানের মালিক ও প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী।
চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত যুবক আবদুল খালেক মিন্টু থানার সেন্টার এলাকায় একটি রিচি ফুড সেন্টার নামের খাবারের দোকান রয়েছে। তিনি এখনো বিয়ে করেননি। বিকালে মোটরসাইকেল যোগে তার এক বন্ধুর বিয়েতে যাচ্ছিল। অকাল মৃত্যতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মহাসড়কের চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর আনিসুর রহমান বলেন, সোমবার বিকেলের দিকে চকরিয়ার দিক থেকে মোটরসাইকেল নিয়ে মিন্টু নামের যুবক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এসময় বিগরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মিন্টু গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খবর পেয়েছি সন্ধ্যার দিকে ওই যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.