এম.মনছুর আলম, চকরিয়া:
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে দেশে-বিদেশে আজ স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ এ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তাদের জীবিকা হারিয়ে ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছে। অঘোষিত ভাবে চলছে লগডাউন। প্রতিদিন কাক ডাকা ভোরে উঠে সকাল থেকে আপনার ঘরে, অফিসে, দোকানে যে মানুষটি পত্রিকা পৌঁছে দেয়, সে এখন কেমন আছে? এ দুর্যোগ পরিস্থিতিতে লকডাউন হওয়ার পরে তাদের পত্রিকা বিক্রিও এখন বন্ধ হয়ে গেছে। দরিদ্র এ সংবাদপত্র হকার তাদের পরিবার নিয়ে চরম ভাবে আর্থিক সংকটে। চকরিয়া উপজেলার ২০ জন পত্রিকা বিক্রেতা (সংবাদপত্র হকার) ও পৌরসভার মগবাজার এলাকার রাখাইন সম্প্রদায়ের ৪২টি গৃহবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ালেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী। সোমবার (১৩ এপ্রিল) চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্মহীন রাখাইন পরিবার ও পত্রিকা বিক্রেতা পাশে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেন মেয়র আলমগীর চৌধুরী। সম্প্রতি সময়ে করোনা পরিস্থিতিতে লকডাউন অবস্থায় চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের রাখাইন পল্লীর প্রতিটি পরিবার কর্মহীন হয়ে পড়ায় গ্রামটিতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। সেই কথা শুনে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন মেয়র আলমগীর চৌধুরী। একইদিন চকরিয়া উপজেলায় পত্রিকা বিক্রিতে কর্মরত বর্তমানে কর্মহীন ২০জন সংবাদপত্র হকারের খবর নিয়েছেন তিনি। এদিন বিকালে চকরিয়া শহীদ মিনারের পাশে বিজয় মঞ্চ চত্বরে মেয়র আলমগীর চৌধুরীর পক্ষে ব্যক্তিগত সহকারি শেফায়েত হোসেন ওয়ারেসি প্রতিজন পত্রিকা হকারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.