এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার) :
কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে রেজাউল করিম (৩২) নামের মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোররাত তিনটার দিকে থানা পুলিশের একটিদল কাকারা পাহাড়তলী এলাকা থেকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামী রেজাউল করিম চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
অভিযানে নেতৃত্বে দেয়া চকরিয়া থানার (এএসআই) আকবর মিয়া বলেন, আদালতের মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পালাতক আসামী কাকারা ইউনিয়নের পাহাড়তলী নামক এলাকায় অবস্থান করার গোপন সংবাদ পায় থানা পুলিশ। থানার ওসি মোঃ হাবিবুর রহমানের নির্দেশে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আদালতের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী রেজাউল করিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকের মামলায় আদালতে দুই বছরের সাজা পরোয়ানা জারি রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আদালতে সাজা পরোয়ানা হওয়ার পর থেকে সে এলাকা ছেড়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পালাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.