ঘরের দরজা ভেঙে রাশেদার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদরের ঝিলংজা রাশেদা আক্তার রিফা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) বিকালে দক্ষিণ মুহুরীপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাশেদা ঝিলংজার দক্ষিণ মুহুরীপাড়ার সোহেল রানার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাশেদার বাড়িতে সবসময় পারিবারিক কলহ লেগেই থাকতো। রোববার সকাল থেকে দরজা না খোলায় পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে রাশেদার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.