গো-খ্যাদ্য বিতরণ করলো কাপ্তাই উপজেলা প্রশাসন

কাপ্তাই প্রতিনিধি
বন্যা/নদীভাঙন/ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচিত খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৪ টায় কাপ্তাই উপজেলা পরিষদ চত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে পাওয়া চন্দ্রঘোনা ও ওয়াগ্গা ইউনিয়ন ৭৯ জন খামারীদের হাতে এই গো-খাদ্য তুলে দেন নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন এর নির্বাচিত খামারিদের এই গো-খাদ্য প্রদান করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.