অসুস্থ শাহ আলমের পাশে জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী

কাপ্তাই প্রতিনিধি
জটিল কিডনী রোগে আক্রান্ত বাংলাদেশ আওয়ামীলীগ কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন শাখার প্রাক্তন যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শাহ আলমের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।
বৃহস্পতিবার (১০ জুন) বিকাল ৫টায় তিনি শিলছড়িস্ত মোঃ শাহ আলমের বাসায় গিয়ে তাঁর ব্যক্তিগত পক্ষ হতে তাঁকে কিডনীর চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা সাহায্য প্রদান করে। এবং জেলা পরিষদ সদস্য তাঁর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর নবী, ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিদ্দিক আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক অমল কান্তি দে, ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একদিন পূর্বে কিডনী প্রতিস্থাপন জন্য শাহ আলমকে বাঁচাতে সমাজিক যোগাযোগ মাধ্যম ও বিভন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরীর দৃষ্টিগোচর হলে তিনি ব্যক্তি গতভাবে অসুস্থ শাহ আলমের সাহায্য হাত বাড়িয়ে দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.