গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্টিত

 

বার্তা পরিবেশক:

কক্সবাজার সদর উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তীপালন ও অত্র বিদ্যালয়ের প্রাক্তান ছাত্র পরিষদকে গতিশীল করার লক্ষ্যে অদ্য ১০এপ্রিল বিদ্যালয় কক্ষে প্রাক্তন ছাত্রদের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি সাহাব উদ্দিন। অত্র সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। উক্ত সভায় প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, মোহাম্মদ মার্শাল, সাজ্জাদ, জুনাইদ,সোহেল,মহসিন,ইউছুপ,রেজাউল করিম সুজন,ইমরান,সুয়াদ ও রিফাত। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সকল প্রাক্তন ছাত্রদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.