নিজস্ব প্রতিবেদকঃ
করোনা’র মহামারি সময়ও বসে নেই কাঠ চোরাকারবারিরা। রাতে বিরাতে তারা বনের কাঠ কেটে পাচার করছে দেশের বিভিন্ন প্রান্তে। এদিকে বনখেকোদের ধরতে করোনা’র এই মহামারীর সময়ও লকডাউনে থাকতে পারছে না উত্তর বন বিভাগ কক্সবাজারের কর্মকর্তা কর্মচারীরা।
তারা বনের অবৈধ কাঠ পাচার বন্ধে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। শনিবার (০২এপ্রিল) ভোর রাতে বাঁকখালী রেঞ্জের গর্জনিয়া থিমছড়ি এলাকায় কক্সবাজার উত্তর বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে পাচারকালে প্রায় ১শত ঘনফুট অবৈধ গর্জন গোল কাঠ জব্দ করে।
অভিযান পরিচালনা করেন বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী ও সঙ্গীয় ফোর্স।
বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী জানান, শনিবার (০২এপ্রিল) ভোর রাত ৩টার দিকে বাঁকখালী রেঞ্জের গিলাতলী বিটের গর্জনিয়ার থিমছড়ি এলাকা থেকে প্রায়১শত ঘনফুট অবৈধ গর্জন গোলকাঠ বোঝাই ডাম্পার গাড়ি এক ঘন্টা ধাওয়া করার পর অবশেষে ডাম্পার গাড়ি চালক কৌশলে গাছ ফেলে গাড়িসহ পালিয়ে যায় । আমরা গাছগুলো জব্দ করে অফিস হেফাজতে নিয়ে আসি।
তিনি বলেন, জীবন বাঁচাতে আমরা যে উপাদান গুলোর সাহায্য ছাড়া ২ মিনিট বেঁচে থাকতে পারিনা সেই উপাদান সরবরাহ কারী গাছকে বনখেকোরা নির্বিচারে নিধন করছে। আর আমরা আজকে বাঁচাতে পারলাম না একটি গর্জন মাদার ট্রি কে।
পরবর্তী প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে চাইলে বন বাচাতে এগিয়ে আসুন। বন অপরাধীদের সামাজিক ভাবে বয়কট করুন। বিশ্বের এই ক্রান্তিলগ্নে করোনা থেকে বাঁচতে সবাই ঘরে থাকুন, আমাদেরকেও ঘরে থাকতে দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.