তানজীদ রায়হান,
গর্জনিয়ার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করলেন চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম
কক্সবাজার জেলাধীন রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করেছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সৈয়দ নজরুল ইসলাম,
বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে পারেনি। বছরের প্রথমদিন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষাখাতে সরকারের এটি অভাবনীয় সাফল্য ও বিশ্বরেকর্ড।
আওয়ামী লীগ সরকার নানামুখী উন্নয়নসহ শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এর পাশাপাশি সরকার উপ বৃত্তি প্রদানসহ আরো নানান শিক্ষাবান্ধব প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে ভূমিকা রাখতে হবে।
বুধবার (১ই জানুয়ারি) সকালে গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন, থোয়াঙ্গার কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জুমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাউস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাউস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি শিক্ষার মান উন্নয়নে কম্পিটার প্রদান সহ বিদ্যালয়ের অন্যান্য সংকট নিরসনে ব্যক্তি উদ্যোগে সহায়তার আশ্বাস প্রদান করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.