মুহিব উল্লাহ মুহিবঃ
কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নে অবস্থিত কউকাপ ডেয়ারি এন্ড ফিশারিসে করোনা ভাইরাসের সুযোগ সন্ধানে প্রায় দশলক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগে নিধন করেছে এমন খবর পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে পাহারাদার কে জিজ্ঞেস করলে ওরা বলেন”দুর্বৃত্তরা আমাদের ঘুমে রেখে সুযোগ সন্ধানে দশটি ফিশারির মধ্যে সবচেয়ে বড় এবং যে ফিশারিতে মাছ বেশি সেটিতে বিষ প্রয়োগ করে।আমরা যখন ভোরে উঠে দেখি মাছ লাফালাফি করে পানিতে ভাসতে থাকে, এমতাবস্থায় কউকাপ ডেয়ারি এন্ড ফিশারিস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মুহিববুল্লাহ কে সাথে সাথে ফোন করে দ্রুত জানায়”।
কউকাপ ডেয়ারি এন্ড ফিশারিস এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মুহিববুল্লাহ বলেন”ভোরে পাহারাদার ফোন করে জানায়:ফিশারিতে মাছ লাফালাফি করছে, আমি দ্রুত এসে দেখি সুযোগ সন্ধানে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। বিগত বছরে শুধুমাত্র এই ফিশারি থেকে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকার মাছ বিক্রি করি।এই করুণ পরিস্থিতি সুযোগ সন্ধানে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করার লক্ষ্যে তারা এই চরণ-অমানবিক কাজটি করে।আমি বিগত ২০১৭ সালে ব্যাংক থেকে লোণ নিয়ে আমার খতিয়ানভুক্ত জমিতে গর্জনিয়া ইউনিয়নে পৃর্ব থিমছড়ির খালিবিন্না নামক জায়গায় আমার মেয়ে কউকাপের নামে এই ডেয়ারি এন্ড ফিশারিস করি”।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.