নিজস্ব প্রতিবেদকঃ
মোটা অঙ্কের চাদা দাবি করে না পেয়ে গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি এলাকার আরফাত ও সাইদী বাহিনী বাড়ি থেকে তুলে নিয়ে বেদড়ক পিটিয়েছে একই এলাকার আব্দুর শুকুর (৫০) কে। এমন অভিযোগ তুলেছে আহত আব্দু শুক্কুর এর স্ত্রী মাহমুদা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শনিবারে গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি এলাকার আব্দু রহমানের ছেলে আরাফাত(২২) ও একই এলকার আব্দুল কাদের এর ছেলে আমজাদ হোসেন সাইদী(২১) তাদের বাহিনী নিয়ে অস্ত্র ঠেকিয়ে আব্দু শুকুর এর ছেলে গোলাম মওলাকে বাইশারীর ছাগলখাইয়া এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাকে শারিরিকভাবে নির্যাতন করে ৩দিনের মধ্যে ২লক্ষ টাকা দিতে না পারলে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়। এদিকে গোলাম মওলা টাকা যোগাড় করতে না পারায় সাইদী ও আরাফাত বাহিনী গত বুধবার(২৩ মার্চ) সকালে গোলাম মওলার পিতা আব্দু শুকুরকে ধরে শারিরিকভাবে নির্যাতন করতে থাকে। সকাল থেকে আব্দু শুক্কুর এর কোন খবর না পেয়ে তার ছেলে গোলাম মওলা ৯৯৯ ফোন করে বিস্তারিত অবহিত করলে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর মাধ্যমে অপহৃত আব্দু শুক্কুরকে উদ্ধার করতে সক্ষম হয় বলে জানা গেছে।
অপহৃত আব্দু শুকুর এর স্ত্রী মাহমুদা খাতুন জানান, বেশ কিছুদিন যাবত আমার পরিবারের উপর নজর রেখেছে সাইদীও আরফাত বাহিনী। তারা প্রথমে আমার ছেলে গোলাম মওলাকে ধরে নিয়ে যায়। এবং ৩দিনের ভিতর ২লক্ষ টাকা দিতে না পারলে জানে মেরে ফেলবে বলে। আমরা টাকা দিতে না পারায় গতকাল আমার স্বামীকে ধরে নিয়ে গিযে বেদড়ক মারধর করে। পরে আমরা ৯৯৯ কল করলে সন্ত্রাসীরা আমার স্বামীর পকেটে থাকা ৩০ হাজার টাকা নিয়ে মাঝিরকাটা নামক স্থানে ফেলে চলে যায়।
আব্দু শুকুর এর ছেলে গোলাম মওলা জানান, সাইদী ও আরাফাত বাহিনী অত্যান্ত ভয়ংকর তাদের টর্চাও সেল রয়েছে। আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আমাকে বৈদ্যুতিক শর্ট দিয়েছে । ঠিক তেমনি আমার বাবাকেও অমানবিক নির্যাতন করেছে।আমরা এর সুস্থ বিচার চাই।
গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ফরহাদ হোসেন জানান, গতকাল ৯৯৯ এ কল আসলে জানতে পারি গর্জনিয়ার থিমছড়ি এলাকায় আব্দু শুকুরকে মারধর করা হয়েছে । এর প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তা সমাধান করেছি। এবং আহত আব্দু শুক্কুরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই দুই পক্ষের আগের একটি মামলা রয়েছে। ধারণা করছি সেই মামলা থেকে তাদের এইসব সমস্যা তৈরি হচ্ছে।
বর্তমানে আহত আব্দু শুক্কর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.