গর্জনিয়াতে জমি সংক্রান্ত্র বিরোধে হামলার শিকার গাছ ও জমির মালিক
নিজস্ব প্রতিবেদকঃ
বিরোধ জমি নিয়ে, কিন্তু এর হামলার শিকার হল কিছু অক্সিজেন দেওয়া ফলজ ও বনজ গাছ ও তার রক্ষাকারী জমির মালিক অসহায় নুরুল হাকিম।
ঘটনাটি ঘটেছে ৫ জুলাই (রবিবার) গর্জনিয়া ইউনিয়নের কাঁচিখোলা বড়বিল গ্রামের মৃত আন মিয়ার পত্র নুরুল হাকিম এর সাথে।
জমি সংক্রান্ত্র বিরোধ নিয়ে পার্বত্য এলাকা বাইশারী মানুষ ও গর্জনিয়া ইউনিয়নের মানুষের সাথে বিরোধ দিনদিন চরমে যাচ্ছে বলে জানা গেছে।
পার্বত্য এলাকার সীমান্ত ঘেষা গর্জনিয়ার কিছু জমি পার্বত্য এলাকার বলে দাবি করে দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বাইশারীর নারীচ বুনিয়া এলাকার মৃত আমির হোসেন এর পুত্র নুর মোহাম্মদ(৩৮) সহ তার সঙ্গীয়রা।
আদালতের রায়কে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে ৫৫৬খতিয়ানের ৮২৯ নং দাগের ৮০ শতক জমি দখলের পায়তারা করছে নূর মোহাম্মদ ।
এরই ধারাবাহিকতায় এই মাসের ৪ জুলাই নুর মোহাম্মদ বাদী হয়ে নুরুল হাকিম জমিতে হামলা করেছে মর্মে তাকে ফাঁসাতে মামলা করে নাইক্ষ্যংছড়ি থানায়।
এদিকে নুর মোহাম্মদ নিয়মিত অস্ত্রের ভয় ও প্রান নাশের হুমকী দিয়ে মাতৃক পাওয়া সম্পদ কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ নুরুল হাকিম ।
জানা গেছে গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড়বিল কাচিখোলা, গ্রামের মোঃ নুরুল হাকিম (৫৫)পিতা মৃত আনু মিয়া তার মা মৃত আছমা খাতুন পৈত্রিক সম্পত্তি হিসাবে বিএস ৫৫৬ নং খতিয়ান থেকে ৮২৯ নং দাগে ৮০ শতক জমি ভোগদখলে আছে।
এদিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী সীমান্ত এলাকায় প্রভাব খাটিয়ে একই এলাকার নুর মোহাম্মদ ও তার ভাইয়েরা যোগসাজশে তাদের জমি দাবি করে জমি দখলের পায়তারা করে।
গত বছর থেকে বেশ কয়েকবার নুরুল হাকিমকে জমি ছেড়ে দিতে প্রান নাশের হুমকী দিলে ২০১৯ সালে কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে নুরুল হাকিম বাদি হয়ে জমি দখল করতে আসা আব্দু শফিকে ১নং আসামী করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার মামলা নং এম আর ১০৬০/ ২০১৯
মামলার তদন্তভার রামু উপজেলা ভুমি অফিসকে দেওয়া হলে গত বছরের অক্টোবরের ১৬ তারিখ তৎকালিন ভুমি কর্মকর্তা চাই থোয়াইলাহ চৌধুরী স্বাক্ষরিত আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে।
তাতে লেখা হয় ১ম পক্ষ (নুরুল হাকিম) দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বিএস ৫৫৬ নং খতিয়ানের রেকর্ডীয় মালিক কালু মিয়া এর ওয়ারিশ আছমা খাতুন ৮৭.৭৫ শতক জমি প্রাপ্ত হন।এবং আপোষমতে ৮২৯ নং দাগরও অন্যান দাগের ৮৭.৭৫ শতক জমি তার দখলে আছে।
এদিকে ২য় পক্ষ বা (আব্দু শফি গং) কোন ধরনের কাগজ দেখাতে পারেনি বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করে।
একই মামলার ১গত বছরের ১৪ অক্টোবর জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাহজান আলী স্বাক্ষরিত একটি আদেশনামাতেও আব্দু শফি গং কোন ধরনের কাগজ দেখাতে পারে নাই বলে উল্লেখ করা হয়। এবং জমিতে ১৪৪ধারা জারি করে।
সেই আদেশ অমান্য করে জমি দখলে নিতে মামলার ৮নং আসামী নুর মোহাম্মদ মরিয়া হয়ে উঠে নুরুল হাকিমকে প্রান নাশের হুমকি দিয়ে আসছিল জমির ছেড়ে দিতে।
জমি দখল নিতে গত ৫ জুলাই সকালে নুরুল হাকিমে বাড়িতে হামলা চালায় ও তাকে হত্যার উদ্দেশ্য হামলা করেন বলে জানান নুরুল হাকিম।
হামলায় আহত হলে নুরুল হাকিম বাদী হয়ে রামু থানায় একটি এজাহার দায়ের করে। তাতে নুর মোহাম্মদ তার সঙ্গে আব্দু শফি পিতা মৃত হায়দার আলী, নুর মোহাম্মদ (৩৮) পিতা মৃত আমির হোসেন, দিল মোহাম্মদ (৩৫)পিতা ঐ, আবু তালেব (৩২) পিতা ঐ এরশাদ উল্লাহ, পিতা ঐ, আরাফাত উল্লাহ পিতা ঐ,কে আসামী করা হয়।
নুরুল হাকিম জানান, আমার মা মৃত আছমা খাতুন এই জমি তার পৈত্রিক সম্পত্তি হিসাবে পেয়েছিল। আমি তার ওয়ারিশ হিসাবে ভোগদখলে আছি। কিন্তু আমার প্রতিবেশী আব্দু শফি ও নুর মোহাম্মদ সহ তার ভাইয়েরা আমার জমিটি ছিনিয়ে নিতে আমাকে প্রানে মেরে ফেলার জন্য বেশ কয়েকবার হুমকী দিয়ে আসছিল।
আমার নানাজানের নামে বিএস ৫৫৬ খতিয়ান সৃজিত আছে ও আদালতে মামলা চলমান। তারপরে আইনকে তোয়াক্কা না করে গত ৫জুলাই আমার বাড়ি ভিটা ও জমিতে হামলা চালিয়ে বিভিন্ন ফলজ ও বনজ গাছ কেটে ফেলে। আমি তাতে বাধা দিতে গেলে আমাকে প্রানে মেরে ফেলার জন্য আঘাত করে। আমি আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসারত ছিলাম বেশ কিছুদিন।

অসহায় নুরুল হাকিম আরো জানান, আমাদের ফাঁসাতে গত ৪ জুলাই কোন ধরনের ঘটনা না হওয়া সত্ত্বেও আমাদেরকে আসামি করে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করে যা আমরা কখনো করি নাই।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, গত ৭ এ জুলাই বাইশারীর নারিচবুনিয়া এলাকার নূর মোহাম্মদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে যার মামলা নম্বর ০৩/২০২০। মামলাটি তদন্তাধীন আছে তদন্তের মাধ্যমে আমরা আসল অপরাধী কে খুজে বের করবো।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড় সদস্য নুরুল ইসলাম জানান, আমি যতটুকু জানি এই জমি নুরুল হাকিমের দখলে ও তার মাতৃক সম্পত্তি। নুর মোহাম্মদ ও আব্দু শফিরা কিভাবে জমি দখল করতে আসে তা আমার বোধগম্য নয়।
স্থানীয় আলী হোসেন জনান, এই নুর মোহাম্মদ এর পিতা বার্মা থেকে এসে এখানে স্থায়ী ঘর করে আজ বাংলাদেশী বনে গেছে। তার উপর তার ছেলেরা কিছু সৎ মানুষকে ঠেকিয়ে জমি দখলের পায়তারা করছে। এর শাস্তি হওয়া উচিৎ।
স্থানীয় তৈয়ব জানান, আব্দু শফি ও নুর মোহাম্মদ গং পার্বত্য এলাকার সন্ত্রাসী কাজে জড়িত। সে বিভিন্নভাবে নুরুল হাকিমকে জিম্মি করে এই জমি দখলে নিতে চায়। প্রশাসন সজাগ থাকলে আশা করছি এমনটি করতে পারবেনা নুর মোহাম্মদ গং। স্থানীয়রা অসহায় নুরুল হাকিমকে এই অত্যাচার থেকে বাচাঁতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.