গর্জনিয়াতে অপহরণ আতংকে কয়েকশ পরিবার ঘর ছাড়া

মোঃ নেজাম উদ্দিন।
গত কয়েকদিনে অপহরণ ও ড়াকাতি আতংকে আতংকেঘর ছাড়া রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ২নংওয়ার্গড় শতশত পরিবার। তারা তাদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছে বলে জানা যায় । সন্ধ্যানামলেই ডাকাতদলের বেপরোয়া ঘুরা-ফেরা। আতঙ্কে গর্জনিয়া ইউনিয়নের২নং ওয়ার্ডের জুমছড়ি মরিচ্যাচর, নজুমাতবরপাড়া বড়বিল সহ বেশ কিছু গ্রাম । পাড়ার রাস্তাঘাট ও বসবাসরত ঘর-বাড়ী এখন ফাঁকা। গতগত ২৯শে জুন রাতে মরিচ্যার আবদু সালামের ছেলেকে অপহরণের পর মুক্তিপন দিয়ে ছাড়িয়ে নিয়ে আসলেও অপহরণকারীরা আবারো রামু উপজেলার গর্জনীয়ায় বসত বাড়ী ডাকাতি সহ দুই সহোদর অপহরনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ জুন রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গর্জনীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিন নজুমাতবর পাড়া গ্রামে। অপহরনের শিকার হওয়া দুই সহোদর হলেন- আমির হোসেনের পুত্র শহিদুল্লাহ (১৩) ও মোঃ রিদুয়ান (১৬)।

প্রত্যক্ষদর্শী গৃহকর্তা আমির হোসেন জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে বাড়ীর লোকজনদের জিম্মি করে ৮টি মোবাইল সেট ও নগদ দেড় লাখ টাকা সহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্র লুটপাট করে চলে যাওয়ার সময় তার দুই ছেলেকে অস্ত্রের মুখে অপহরন করে পার্শ্ববর্তী সংরক্ষিত বনাঞ্চলের দিকে নিয়ে যায়।অপহরনের শিকার দুই সহোদর ফেরত পেতে গত ১জুন ভোররাত ৫টা থেকে ৫টা ৪০ মিনিটের ভিতরে ৩ দফা মোবাইল ফোনে অপহরনকারী চক্রের সদস্যরা অপহৃতদের বড় ভাই মিজানুর রহমানের নিকট ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। দাবীকৃত মুক্তিপন আদায় না করলে হত্যার হুমকি দিচ্ছে বলে জানান ।এই অপহরণ আতংকে নিজ প্রিয়জনকে এই অপহরণ থেকে বাচাতে এলাকা ছাড়ছে গ্রামবাসিরা মরিচ্যাচর এর গ্রাম সর্দার ইউনুছ জানান গ্রামে অনেক পরিবার এখন শহরে চলে গেছে। এখানে প্রায় ঘর এখন তালা বদ্ধ কোন ধরনের অঘটন ঘুটুক তা চান না পরিবার বর্গ। আমরা গ্রামবাসির পক্ষ থেকে পাহারাদার বসিয়েছি। তার পরেও ভয় হয় কারন তাদের হাতে অস্ত্র থাকতে পারে। জুমছড়ি গ্রামের সৈয়দ আলম জানান হাসান হোসেন অপহরণ ও হত্যার পর আইন শৃংখলা বাহিনীর আনা গুনা থাকায় অনেকদিন এই অপহরণ আতংক বন্ধ ছিল কিন্তুু এখন যে হারে শুরু হয়েছে মনে হচ্ছে তারা কোন অঘটন ঘটাবে। আবদু রশিদ জানান আমাদের ঘর একটু বিতরে হওয়ায় আমরা অপহরণ আংতকে অন্যের ঘরে এসে রাত যাপন করছি। প্রশাসন কেন আমাদের দেখছেনা আমরা জানিনা। খবর পেয়ে অপহরনের শিকার হওয়া দুই সহোদর আমির হোসেনের পুত্র শহিদুল্লাহ (১৩) ও মোঃ রিদুয়ান (১৬) এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গর্জনীয়া পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মোঃ আলমগীর সহ সঙ্গীয় ফোর্স। তিনি এই প্রতিবেদকের নিকট মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাদেরকে ঘটনার ব্যাপারে অভিযোগ করার জন্য বলেছি। এছাড়া অপহৃতদের ব্যাপারে আমরা খোজ-খবর নিচ্ছি। এদিকে এলাকাবাসি মনে করছেন বিগত দিনে এমন ঘটনা ঘটেছে অপহরণকারীরা অপহরণের টাকা নিয়ে অপহরণকৃতদের জীবিত ফেরত দেননি। এবারও কি এই দুই সহোদর জীবন নাশের আশংকা আছে বলে মনে করেন এলাকাবাসি ।সম্প্রতি ঘটে যাওয়া গত ১৭ই মার্চ ১৬ইং তারিখ গর্জনিয়া ইউনিয়ের ১নং ওয়ার্ড়ের মোঃ ফোরকান( ৩০) এর পুত্রদয় হাসান প্রকাশ শাকিল ( ১১) ও হোসেন প্রকাশ কাজল (৮) কে অপহরন করে এলাকার সন্ত্রাসী বাহিনী, এবং চার লক্ষ টাকা দাবি করে নিহতের বাবা ফোরকানকে ফোন করে অপহরন কারীরা, অপহরন এর ফোন আসায় স্হানীয় জনসাধারন সহ ছেলেকে খোজতে বেরিয়ে পড়ে এবং বাইশারী পুলিশ ফাঁড়িকে অবহিত করে,দুইদিন হাসান হোসেন কে খুজে না পেয়ে ১৯ মার্চ ১৬ সালে রামু থানায় ১/ইমাম হোসেন প্রকাশ টুইল্লা (২৪) পিতা মৃত মোঃ নবী, ২/ জাহাঙ্গীর আলম( ২০) পিতা আবদুর শুক্কুর ৩/ আলমগীর হোসেন বুইল্লা(২৩) পিতা আমির হোসন, ৪/ আবদুর শুক্কুর (৪৫) পিতা মৃত আবুল হোসেন ৫/ নাজিম উদ্দিন প্রকাশ বুছাইয়া( ২৮) পিতা মৃত জাফর আলম, ৬/ মিজানুর রহমান (২০) পিতা আমির হোসন ৭/ শহিদুল্লাহ (২০) পিতা আবদুল মাবুদ ৮/ আবদুল মজিদ প্রকাশ বদাইয়া (৪৫) পিতা হাজী জাকের আহমদ সওদাগর সর্বসাং বড়বিল গর্জনিয়া তাদের আসামী করে একটি মামলা দায়ের করে যার মামলা নং ১৬/ ২০ এরই প্রেক্ষিতে রামু থানা তৎকালিন পুলিশ কর্মকর্তা এজাহার টি আমলে নিয়ে হাসান হোসেনকে উদ্ধার করার অভিযানে বেড়িয়ে পড়েন এবং ঐদিন রাত আনুমানিক রাত দেড়টার দিকে দুই সহোদর হাসান হোসাইন কে মৃত উদ্ধার করে রামু থানা পুলিশ। গত সোম বার ২জুন সরেজমিনে গিয়ে দেখা যায় এলাকার লোক দলে দলে অন্যত্র সরে নিরাপদ যায়গাতে চলে যাচ্ছে। এলাকবাসি এ বিষয়ে আইনপ্রয়োগকারীর সংসংস্হার সহযোগিতা কামনা করেছেন। এব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাড়ির আইসি আলমগীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি বর্তমানে কক্সবাজারে রোহিংঙ্গায় আগত বিআইপি ড়িউটিতে আছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.