গর্জনিয়াতে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্রদের মাঝে চাউল বিতরন।

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি,

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে আল নজির ফাউন্ডেশনের উদ্যোগে খেটে খাওয়া, দিন মজুর, গরীব অসহায়দের মাঝে চাউল বিতরন করা হয়েছে।
২৮ মার্চ সকাল ১১ টার সময় ফাউন্ডেশনের নিজস্ব কার্যলয় মাঠে এসব চাউল বিতরন করা হয়। ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাসান চাউল বিতরন কালীন চাউল নিতে আসা লোকজনদের বলেন করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নিজেকে সচেতন ও পরিবারকে সচেতন হতে হবে। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য হাত মুখ শাবান দিয়ে ধৌত করতে হবে।

এসময় তিনি গন জমায়েত না হয়ে দুরত্ব বজায় রেখে চাউল নিয়ে বাড়ী ফেরার আহবান।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ডঃ,শাইখ হারুন আজিজি জানান করোনাভাইরাস এর ফলে অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে আজ ৩০০শত পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।
ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আগামীতে ও অব্যাহত থাকবে।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসেম এই দূর্দিনে আলনজির ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকায় আন্তরিক ধন্যবাদ জানান।

আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল যাবৎ আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।
বিগত দিনে বন্যাদুর্গত মানুযের মাঝে ত্রান বিতরন, প্রত্যন্ত এলাকায় বিশুষ্ক পানীয় জলের ব্যবস্থা, গরীব শিক্ষার্থী দের নগদ অর্থ সহায়তা মুক্তিযোদ্ধা দের সহয়তা সহ নানা কর্মসুচি পালন করে আসছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.