খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তাক আহমদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
বার্তা পরিবেশকঃ
আজ ১১ এপ্রিল( মঙ্গলবার) খুরুশকুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কক্সবাজার সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়ছে। এই উপলক্ষে মরহুমের বাড়িতে সকালে খতমে কোরআন, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে শুভানুধ্যায়ীদের উপস্থিত মরহুমরে আত্নার মাগফেরাত কামনা করেছেন, মরহুমের বড় ছেলে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রিয়াদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.