নিজস্ব প্রতিবেদকঃ
খুরুশকুলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বয়োবৃদ্ধ সুলতান আহমদকে (৬৫) কে বেদড়ক মারধর করেছে একই এলাকার তৈয়ব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন(৩২) কফিল উদ্দিন(২৮) ও তৈয়ব মিয়া ।
ঘটনাটি ঘটেছে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের তেতৈয়া সওদাগর পাড়ায়।
আহত সুলতান আহমদের ছেলে সেফায়েত উল্লাহ জানান, আমার এলাকার তৈয়ব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন(৩২) কফিল উদ্দিন(২৮) তাদের পিতা তৈয়ব মিয়ার সাথে আমার মালিকানাধীন ও ভোগ দখলীয় বাড়ি ভিটারকিছু জমি কিছুদিন আগে জোরপূর্বক দখল করে ফেলে । তাদের কে আমার জমি ছেড়ে দিতে বললে আমার জমি ছেড়ে না দিয়ে উল্টো আমাদেরকে উল্টো হুমকী দিয়ে আসছিল। এব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিচার হলে তাদের জমি ছেড়ে দিতে বললেও তারা গায়ের জোরে জমি দখলে রাখে। এবং আমার বাবাবে প্রাণ নামের হুমকী দিয়ে আসছিল। এব্যাপারে কক্সবাজার মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছি।
বয়োবুদ্ধ সুলতান আহমদকে হামলার প্রতক্ষ্যদর্শী জহির আহমদের ছেলে রুবেল জানান, বয়োবৃদ্ধ সুলতান আহমদ আসছিলেন । হঠ্যাৎ করে একই এলাকার তৈয়ব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন(৩২) কফিল উদ্দিন(২৮) তাদের পিতা তৈয়ব মিয়াসহ আরো কয়েকজন মিলে তার উপর হামলা কওে বসে । কিছু বুঝে উঠার আগে সুলতান আহমদকে এলােপাতাড়ি মারতে থাকে । তা দেখে আমরা গিয়ে তাকে প্রাণে রক্ষা করি । আমাদের উপস্থিতি দেখে হামলাকারিরা সটকে পড়ে। পওে আমিসহ বৃদ্ধ সুলতান আহমদকে হাসপাতালে নিয়ে যেতে সহায়তা করি।
হামলার শিকার সুলতান আহমদ জানান, আমি শনিবার(৪ মার্চ) সকালে সাড়ে ১১ টার দিকে কক্সবাজার যাওয়ার জন্য বের হলে এলাকার নাছিরের দোকানের পূর্ব পাশের রাস্তার উপর হঠ্যৎ কওে আমার উপর দেশীয় অস্ত্রসহ হামলা করে সওদাগর পাড়ার এলাকার তৈয়ব মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন(৩২) কফিল উদ্দিন(২৮) ও তৈয়ব মিয়াসহ বেষ কয়েকজন অস্ত্রধারী লোকজন। আমি বুঝে উঠার আগে আমার উপর হামলা করে আমাকে এলেপাতাড়ি মারতে থাকে। ও আমার ছেলেরা বিদেশ থেকে পাঠানো ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ফেলে।
ও রক্তাক্ত জখম করে। হৈয়চৈয় হলে পাশে দোকান থেকে এসে স্থানীয়রা আমাকে তাদেও হাত থেকে বাঁিচয়ে চিকিৎসার জন্য কক্সবাজার সদও হাসপাতালে প্রেরণ করে। এখন আমি চিকিৎসাধিন আছি।
এব্যাপারে জানতে কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.