সানজিদুল আলম সজিব।
নবেল করোনার ছোঁয়ায় বিপর্যস্ত কক্সবাজারের কৃষি খাত। এতে পাকা ধান কাটা নিয়ে চরম চিন্তিত কৃষকরা৷
কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের ডেইল পাড়া এলাকার কৃষক জসিম উদ্দিন করোনার প্রভাবে টাকা না থাকায় পাকা ধান কাটতে পারছিলেন না।মঙ্গলবার (২৮এপ্রিল) খবর পেয়ে ছুটে যান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিফ কবিরের নেতৃত্বে ছাত্রলীগ। কেটে দেন কৃষক জসিম উদ্দিনের জমির সমস্ত ধান।
জেলা ছাত্রলীগের উপ-গন যোগাযোগ বিষয়ক সম্পাদক ওয়াসিফ কবিরের নেতৃত্বে ২০জন নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন রোজা রেখে কাজ করে ২ বিঘা জমির ধান কেটে দেন।
ওয়াসিফ কবির জানান, এবং আমরা ও গর্বিত দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে। খুরুশখুল ইউনিয়নের ডেইলপাড়ার কৃষক জসিম উদ্দিনের আহবানে কক্সবাজার জেলা ছাত্রলীগের ২০জন নেতাকর্মী সাথে নিয়ে রোজা রেখেই সারাদিনব্যাপী তার ২ বিঘা জমির ধান কেটে তার বাসায় পৌঁছে দিয়েছি।
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য নির্দেশে কক্সবাজার জেলা ছাত্রলীগ জাতির যেকোনো সংকটে সর্বদা প্রস্তুত।।কক্সবাজার জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে
কৃষক জসিম উদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রলীগকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন তার এই বিপদে পাশে থাকার জন্যে। ।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.