নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলায় ঝিলংজার ঘাটপাড়া ৮নং ওয়ার্ডের জামে মসজিদের শৌচাগার ভাঙচুর করেছে স্থানীয় তারেক বাহিনী।
এলাকাবাসী সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার (১৭অক্টোবর) আছরের নামাজের সময় মুসল্লিদের নামাজরত অবস্থায় একই এলাকার মৃত মীর কাশেম এর পুত্র তারেক ও তার দলবল নিয়ে নবনির্মিত ঘাটপাড়া জামে মসজিদের শৌচাগার ভাঙচুর করে।
ঘাটপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ইউনুস জানান গতকাল বিকালে আমরা নামাজরত অবস্থায় তারেক ও তার দলবল নিয়ে মসজিদের শৌচাগার ভেঙে ফেলে।
এদিকে মসজিদ পূর্ণ নির্মাণের আগে
মসজিদের ৭০ শতক জমি নির্ধারণ করা হলেও মসজিদ বাউন্ডারিতে করা শৌচাগার কেন ভাংচুর করেছে তা আমাদের বোধগম্য নয়।
স্থানীয় ঘাট পাড়ার মামুন জানান তারেক ও তার দলবল গত বৃহস্পতিবার যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তা এলাকাবাসীর মাঝে বিরূপ প্রভাব পড়েছে। এলাকাবাসী মনে করছেন তারেক মসজিদের জমি দখলের পায়তারা করছে।
তারেকের সাথে ফোনে যোগাযোগ করা হলে সে জানান, মসজিদের জমি সঠিক পরিমাপ করা হয়নি তাদের মনগড়া পরিমাপের জন্য আমাদের নিজেদের জায়গা সেখানে রয়েছে তাই আমরা এই শৌচাগার ভেঙে ফেলা হয়েছে।
ঝিলংজা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশিদ জানান মসজিদটি পূর্ণ নির্মান করা হয়েছে, ৭০ শতক জমি আগেই মেপে নির্ধারিত করা হয়েছে এবং এর ভিতরে এই শৌচাগার নির্মাণ করা হয়েছিল। কিন্তু যে ঘটনা হয়েছে তা ন্যক্কারজনক আমি এর তীব্র নিন্দা করছি।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান এখনো কোনো অভিযোগ আসেনি, এখন অবগত হয়েছি এ বিষযটি আমরা দেখছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.