প্রেস বিজ্ঞপ্তি:
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখা গৃহীত বিভিন্ন কর্মসূচীর মধ্যে সূর্যাদ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তর্বক অর্পন, সকাল ৮.৩০ টায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিকেল ৩টায় শহীদ দৌলত ময়দান হতে বিজয় র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, এড. রনজিত দাশ, এড. নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর। আলোচনা সভা সঞ্চালনা করেন উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ. মনজুর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.