কাপ্তাই প্রতিনিধি:
জন্মাষ্টমী সরকারি নিয়ম-নীতি মেনে পালন করতে হবে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বরত অফিসারের সাথে উদযাপন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শাহিনুর রহমান বলেন,জন্মাষ্টমী পালন করার সময় সরকারের সকল নিয়ম-নীতি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। কোন ধরনের আইনশৃঙ্খলা অবনতি করা যাবেনা। এ সময় কাপ্তাই পূজা উদযাপন কমিটির সভাপতির সমীর প্রসাধ ধর,উপজেলা কমিটির সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সভাপতি দুলাল মল্লিক,সম্পাদক কাজল বরণ দাশ,চৌধুরীছড়া মন্দির কমিটির সভাপতি রতন দাশ,সম্পাদক আশিস দাশ, এবং কাপ্তাই পুলিশ ফাঁড়ির এটিএসআই খায়রুল ইসলাম এবং এটিএসআই শাহেদ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।সভা শেষে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কয়েটি মন্দির পরিদর্শন করে।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৩
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.