কাপ্তাইয়ে করোনা রোগিদের জন্য ফ্রি অক্সিজেন প্রদান

কাপ্তাই প্রতিনিধি:
রাঙামাটি কাপ্তাই ইউনিয়নের সমাজ সচেতন ব্যক্তিরা ফ্রি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। মরনঘাতি করোনা ভাইরাস আক্রান্ত সর্বস্তরের রোগির জন্য ৪নং ইউনিয়ন বাসির জন্য ফ্রি অক্সিজেন দেয়া হয়েছে।
সোমবার(৩০আগস্ট) বিকাল ৪টায় ইউনিয়নের সমাজ সচেতন ব্যক্তিদের আর্থিক ও সার্বিক সহযোগিতায় দশটি বিনামূল্য অক্সিজেন প্রদান করা হয়। প্রথমে ৪টি পরে আরোও ৬টি প্রদান করার পরিকল্পনা নিয়েছে। অক্সিজেন গুলো কাপ্তাই নতুনবাজার মুনমুন মেডিকেল হলে রাখা হয়েছে। করো করোনাকালিন জরুরি প্রয়োজন হলে ডাক্তারি সনদ ও রোগির জাতীয় পরিচরয়পত্র দিয়ে এ সেবা সকলে নিতে পারবে। অক্সিজেন সিলিন্ডার প্রদানকালিন ৪নং ইউনিয়ন সমাজ সচেতন ব্যক্তি সাগর চক্রবর্তী বলেন, করোনাকালিন বহুলোক অক্সিজেনের কারণে মৃত্য হয়েছে। তাই আমরা সমাজের সচেতন ব্যক্তিরা উদ্যোগ নিয়ে ফ্রি অক্সিজেন প্রদান করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় সমাজ সচেতন ব্যক্তি মোফাজ্জল হোসেন স্বপন, মোঃ ইউসুফ,সজিবুর রহমান, এম নুরু উদ্দিন সুমন, কফিলউদ্দিন ও সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.