কাপ্তাই প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মহান দিনটিতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল ফিল্ড সুপারভাইজার এম মঈনুল আলম মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
ইফা কার্যালয়ে সভায় উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সোলাইমান, উপজেলার দায়িত্বরত কেয়ারটেকার, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম খতিবগন উপস্থিত ছিলেন।
একইভাবে কাপ্তাই উপজেলার প্রতিটি জামে মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল করা হয়েছে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.