কাজী সালাউদ্দিনকে ফিফা ও এএফসি প্রেসিডেন্টের অভিনন্দন

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ৪র্থবারের মতো বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী সালাউদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও এএফসি প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খালিফা।

গেল তিন টার্মে বাফুফের প্রেসিডেন্ট পদে থাকাকালে দেশের ফুটবল উন্নয়নের ভিত গড়া কাজী সালাউদ্দিন এবার গুরুত্ব দিচ্ছেন দৃশ্যমান উন্নয়নের। ডেলিগেটরা আস্থা রেখেছেন তার ওপরই। ভোটের রায়ে আবারো দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাফুফের বস হিসেবে নির্বাচিত করা হয়েছে কাজী সালাউদ্দিনকে।

ফিফা সভাপতি এএফসি সভাপতি দুজনই কাজী সালাউদ্দিনের অগ্রযাত্রায় বাংলাদেশের পাশে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। এক বার্তায় তার এসব জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.