কলাতলীতে ৩শত অধিক হোটেলের নেই পরিবেশ ছাড়পত্র, প্রশাসনের নেই কোন নজরদারী
নেজাম উদ্দিন কক্সবাজারঃ
পর্যটন নগরী কক্সবাজার যেটি বাংলাদেশের সীমান্তো অবস্হিত যেটি আমাদের এই কক্সবাজারকে বিশ্বের দরবারে মাথা উচু করে রেখেছে তা হলো বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত।
যাকে নিয়ে গড়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার কলাতলী এলাকায় ৩০০ অধিক হোটেল মোটেল, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার অফিসে গিয়ে সহকারী পরিচালক সাইফুল আশ্রাব এর কাছে জানা যায় এই হোটেল মোটেল হাতে গুণা কয়েকটি ছাড়া বাকি সব কটি পরিবেশ ছাড়পত্র ছাড়া ব্যবসা করে যাচ্ছে, এই ব্যাপারে জানতে চাইলে সাইফুল আশ্রাব জানান আমরা পদক্ষেপ গ্রহন করছি অচিরেই অভিযান চালু করবো, নাম প্রকাশে অনিশ্চুক জৈনক ব্যক্তি জানান এই কক্সবাজারের কলাতলীতে হোটেল মোটেল মোট ৩০০ এর উপর রয়েছে বিগত দিনে পরিবেশ এর ছাড়পত্র না নিয়ে ব্যবসা করে আসছে এবং করে যাবে এতে করে পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন প্রসাশনিক আমলা মাসিক হারে একটি মোটা অংকের লেনদেন হয়, যা সবার অলকে, তিনি আরো বলেন, চিন্তা করে দেখুন কলাতলীতে যে সব ভবন বা হোটেল তৈরী করা হয়েছে তা অনেকাংশে পুরোনো হয়ে গেছে তার পর ও তাদের কোন ধরনের পরিবেশ এর ছাড়পত্র নেন না বা নিতে হয় না, এর পরিবর্তে মাসিক একটি অংশ চলে যায় পরিবেশ অধিদপ্তর সহকারী কাছে, এইদিকে এই ব্যাপারে হোটেল মোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক আবুল কাসেম সিকদার এর সাথে মোবাইলে কথা বলতে ফোন করলে তাকে মোবাইলে পাওয়া যায়নি, পরিবেশবাদীগন মনে করেন, এইভাবে যদি চলতে থাকে তবে অচিরেই কক্সবাজারের পরিবেশ নষ্টের দিকে চলে যাবে হারাবে পরিবেশের ভারসাম্য, এইদিকে ড়িসেম্বর মাস হতে শুরু হতে চলেছে পর্যটকদের আনাগুনা কিন্তুু কক্সবাজারের এই হোটেল মোটেল গুলো আদৌ পরিবেশগত ভাবে ঠিক আছে কিনা তা দেখার জরুরী মনে করেন না পরিবেশ অধিদপ্তর, কলাতলী রোড়ে গেলে দেখা যায় যত্রতত্র স্হানে ময়লা আর্বজনার স্তুপ করে রাখা হয়েছে যা পর্যটকদের জন্য সাস্হ্যগত ভাবে ভয়ানক। অপরদিকে প্রতিবেদক সহকারী পরিচালকের কাছে হোটেল মোটেল জোনের পরিবেশ এর ছাড়পত্র ছাড়া কি ভাবে পরিচালিত হয় বা হচ্ছে তা জানতে চাইলে তিনি বলেন আমি এসেছি অক্টোবর মাসে আমি আসার পর বিভিন্ন জায়গায় অভিজান পরিচালনা করেছি তবে এখনো হোটেল মোটেল জোন এ তেমন কোন অভিজান পরিচালনা হয়নাই আশা করি অচিরেই অভিজানে নামবো এবং পরিবেশ ছাড়পত্রবিহীন হোটেল যে গুলো আছে তা আইনের আওতায় আনবো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.