কর্ণফুলীতে টি-২০ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন্স পাটোয়ারি একাদশ

চট্টগ্রাম ব্যুরো:

বিজয়ের মাসে কর্ণফুলী উপজেলা ক্রিকেট একাডেমীর উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচ খেলা হয়েছে।

১৭ ডিসেম্বর (সোমবার) বিকেলে চরপাথরঘাটা সিডিএ সাগরিকা মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এতে দিদারুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাদ্দাম হোসেন নাহিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও ব্রাদার্স ইউনিয়ন এর পরিচালক ইঞ্জিনিয়ার রাশেদুর রহমান মিলন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সালাউদ্দিন আহাম্মেদ, সিজেকেএস কাউন্সিলর ও চেয়ারম্যান হাজ্বী মোহাম্মদ হারুনুর রশীদ পাটোয়ারী, চেয়ারম্যান জাহেদুর রহমান, আলী হোসেন, সাবেক খেলোয়াড় মামুনুর রশীদ পাটোয়ারী, মোরশেদুর রহমান, আরিফ উদ্দিন খান,ওয়াহিদুন্নবী মানিক,ওয়াহিদুন্নবী রিসাদ,শাকিল আহাম্মেদ, আকাশ চৌধুরী সহ প্রমূখ।

ফাইনাল খেলায় নিজাম উদ্দিন খান একাদশকে ১০রানে পরাজিত করেন মরহুম হাজ্বী হাফেজ আহাম্মেদ পাটোয়ারী একাদশ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মরহুম হাজ্বী হাফেজ আহাম্মেদ একাদশ দলের খেলোয়াড় তানজিব।

খেলা শেষে একাডেমীর পক্ষ থেকে টি-২০ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন্স দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্স আপ দলকে ১০হাজার টাকার প্রাইজমানি উপহার দেওয়া হয়।

এক পর্যায়ে প্রধান অতিথিকে একাডেমীর পক্ষ থেকে সম্মাণনা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.