মাহবুবা সুলতানা শিউলি::
করোনা আক্রান্ত হয়ে সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মঈনুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।
শহীদ ডা: মঈনুদ্দীন এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আপনিই বীর, সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা। আল্লাহ তালা আপনাকে শহীদী মর্যাদা দান করুন এবং জান্নাত নসিব করুন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মইনুদ্দিন মানবিক ডাক্তার হিসেবে পরিচিতি ছিলেন সবার কাছে। কিন্তু নিজে যখন করোনায় আক্রান্ত হলেন, একটা ICU এর জন্য তাঁকে সিলেট থেকে ঢাকা আসতে হয়েছে। নিজের হাসপাতালও তাঁকে ফিরিয়ে দিয়েছিলো।
করোনা আক্রান্ত বলে একটা এ্যাম্বুলেন্স তাঁকে নিতে চায়নি। একটা আইসি্ইউ এ্যাম্বুলেন্স খুঁজে পাবার জন্য বিভিন্ন জনকে ফেসবুকে আকুতি জানাতে হয়েছে। বর্তমানে এই মুহূর্তে চিকিৎসা ক্ষেত্রে একজন ডাক্তার এর যদি এই অবস্থা হয় আমাদের মতো সাধারণদের কি অবস্থা হতে পারে!
করোনা মানুষ চেনাচ্ছে, আরো অনেক কিছুই চেনাচ্ছে ! ভালো থাকবেন আপনি পরপারে। আমাদের মাফ করে দিবেন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন ডা: মইনুদ্দিনকে আনার জন্য কোন এয়ার এম্বুলেন্স পাওয়া যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি জানেন উনাকে ঢাকায় আনার জন্য কোন আইসিউ এম্বুলেন্স পাওয়া যায় নি। মাননীয় প্রধানমন্ত্রী একজন ডাক্তার হিসাবে উনাকে যতটুকূ সম্মানের সাথে চিকিৎসা করা দরকার ছিল তা করা হয় নি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিচার দিলাম। একজন মৃত পথযাত্রী ডাক্তারের শেষ আকুতি আপনার কাছে তুলে ধরলাম।
সত্যিই আমি আমরা লজ্জিত।
লেখক: মাহবুবা সুলতানা শিউলি
সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। mahbubasheulz82@gmail.com

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.