করোনায় মানবিক সহায়তায় কাজ করছে ছাত্র ইউনিয়ন

সানজীদুল আলম সজীব, কক্সবাজার

বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে তরুণদের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ৷ সেই বায়ন্নের ভাষা আন্দোলন থেকে ২০ এর করোনা ভাইরাস, প্রতিটি ক্ষেত্রেই ত্যাগের ইতিহাস। প্রাণে প্রাণ মিলাবই এই স্লোগানকে বুকে ধারণ করে এক অনন্য নজির সৃষ্টি করে করোনার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে কাজ করে চলেছে ছাত্র ইউনিয়ন কক্সবাজার এর নেতাকর্মীরা।

করোনার এই ক্লান্তিকালে সবাই যেখানে হতাশ হয়ে পড়েছেন তখনই একদল তরুণ শুনাইলে আশার বাণী। করোনার মহামারির প্রথম থেকেই দিন-রাত এক করে সাধারণ মানুষের জন্য লড়াই করে যাচ্ছেন ছাত্র ইউনিয়ন কক্সবাজার এর নেতা কর্মীরা। মাস্ক -সেন্ড সেনিটাইজার বিতরণ, জনগনের মধ্যে সচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, কক্সবাজার এর প্রত্যন্ত অঞ্চলে জনগণের মধ্যে বিভিন্ন ভাবে সচেতনতা সৃষ্টি মূলক কাজ করে আসছে।

করোনা কালিন এই সময়ে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তারা প্রতিদিনই ফেরিওয়ালার মত খাবারের ঝুলি হতে নিয়ে শহরের বিভিন্ন স্হানে ঘুরে ঘুরে অসহায় মানুষের জন সেহেরী – ইফতার সরবরাহ করে আসছে। এ যেন অসহায় ছিন্নমূলদের জন্য সাক্ষাৎ দেবদূত। তারা নিজের জীবন বাজি রেখে প্রতিদিনই অসহায় মানুষদের সেবায় কাজ করছে৷ এছাড়াও প্রতিদিন ভোর সকালে কক্সবাজার পৌরসভা পরিচ্ছন্নতা কর্মী, ঝাড়ুদারদের মাঝে শুকনা খাবার বিতরণ করছে।

ভয়াল ১৯৯১ সালের ২৯শে এপ্রিল প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্হদের স্মরণে জেলার মৎসজীবীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী এবং একবেলা খাবার বিতরণ করে।

করোনার এই ক্লান্তিকালে জীবন বাজি রেখে তাদের এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ছাত্র ইউনিয়ন কক্সবাজার শহর সংসদের সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ জয় জানান, আমরা করোনার দূর্যোগে অসহায় ছিন্নমূল মানুষের জন্য কাজ করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের One Day Meal For Hunger কার্যক্রম চলমান থাকবে। আমরা ছাত্র ইউনিয়ন কথা দিচ্ছি শুধু এই মহামারি না, মহাপ্রলয় আসলেও আমাদের কিছুই থামাতে পারবে না।
যত দিন পর্যন্ত মানুষের মাঝে ক্ষুধা থাকবে এই ক্ষুধা নিবারণের লড়াই চালিয়ে যাব। জানি অন্ধকার কেটে গেলে,ভোর হলে এখন যারা আমাদের বাহ্ বাহ্ দিচ্ছেন তখন তারা আমাদের ভুলে যাবেন। আপনারা মনে রাখুন, আর নাই রাখুন,জন্ম আর আজন্ম সংগ্রামের ছাত্র ইউনিয়ন। পৃথিবীর অসুস্থ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে সুবোধ ফিরিয়ে আনার প্রত্যয় চির আম্লান থাকবে আমাদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.