করোনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হলো ১৬তম ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ করোনার কারণে কারি শিল্পের অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের ১৬-তম আসর অনুষ্ঠিত হলো ভার্চুয়ালি।

মহামারির সময় নানা চ্যালেঞ্জ সত্বেও অনুষ্ঠানটি আয়োজন করে যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠাতা এনাম আলি, এম-বি-ই।

ভার্চুয়াল আয়োজনে অনেকের মধ্যে বক্তব্য দেন বিবিসির সাবেক সাংবাদিক রাগে ওমার। রেস্তোরাঁর খাদ্যমানের স্বাদ ও গুণাগুণ বিচারের পরিবর্তে এবারই প্রথম ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় পুরস্কারটি। লন্ডনের সেরা রেস্টুরেন্ট শাখায় বিজয়ী হয় অতুল কোচ্ছারের কনিষ্ক। আউটস্ট্যান্ডিং সার্ভিস টু লোকাল কম্যুনিটি ইন দ্য প্যানডেমিক শাখায় বিজয়ী হয় জাকির খানের জাইকা রেস্টুরেন্ট।

২০০৫ সালে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের যাত্রা শুরু। এর উদ্যোক্তারা ব্রিটেন ও আয়ারল্যান্ডে ১২ হাজারের বেশি রেস্তোরাঁর প্রতিনিধিত্ব করেন যার ৮৫ শতাংশের মালিকানা প্রবাসী বাংলাদেশিদের।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.