করোনায় আরও একজন ডাক্তারের মৃত্যু

ওয়ান নিউজ ডেক্সঃ  রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট ডা. সাখাওয়াত হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে বাড্ডার এ এম জেড হাসপাতালের আইসিউতে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান।

এ এম জেড হাসপাতালে বিলিং কর্মকর্তা জুবায়ের আল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোভিড-১৯ পজিটিভ হয়ে গত ২৯ মে থেকে হাসপাতালে ভর্তি ছিলেন ডা. সাখাওয়াত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.