করোনায় প্রাণ হারালেন রামুর গৃহবধু ছেনুআরা বেগম

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগী মারা গেলেন। তিনি হলেন রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ছেনুয়ারা (৬৫)। তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) করোনা টেষ্টে তার রিপোর্ট পজিটিভ এসেছিল।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন মো. আবদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছেনোয়ারা বুধবার জ্বর, সর্দি ও কাশি এবং বুক ব্যথা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

ডা. শাহীন মো. আবদুর রহমানের মতে, মৃত্যুর আগে ওই রোগীর হঠাৎ বুক ব্যথা বেড়ে গিয়েছিল। সাধারণত ফুসফুসে রক্ত জমাট বেঁধে এই ধরণের মৃত্যু হতে পারে।

কক্সবাজার মেডিকেল কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. শাহজাহান নাজির জানান, ওই রোগীর করোনা টেষ্ট করা হয় বৃহস্পতিবার। কিন্তু হাসপাতালে ভর্তিকালিনই তার অবস্থা আশংকাজনক ছিল।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান, বৃহষ্পতিবার কক্সাবাজার সদর হাসপাতাল ল্যাবে পরীক্ষায় করোনা ভাইরাসে শনাক্ত হন ছেনুআরা বেগম। এটি কক্সবাজার জেলায় করোনায় প্রথম মৃত্যু।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন, করোনায় মৃত ছেনুয়ারা বেগমের দাফন সম্পন্ন করার জন্য ইসলামিক ফাউণ্ডেশন এর দাফন টিমকে বলা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.