কণা চৌধুরীর খবর নাই” তবে কি গুম হয়ে গেলেন? কেউ একজন গত রাতে ফোন করে বললেন শুনেছেন? কণা চৌধুরীর খবর নাই। কিছু বুঝে উঠার আগে কি সব বলে লাইনটা বিছিন্ন করে দিলেন।মনে ভয় ধরিয়ে দেওয়া নাম্বারটিতে বার বার ফোন করেছি, সে আর ফোন রিসিভ করেননি তাতেই ভয়টা আরো বেড়ে গেলো। খুব দ্রুত কণা চৌধুরীর ফোনে রিং দিলাম সাথে সাথে রিসিভ করে বললেন কেমন আছ তুমি? আমি বললাম কেউ যেন ফোন করে বললেন আপনার খবর নাই।আপু বললেন আমার খবর নাই, শুনে তুমি খুশি হওনি? কথা আর সুর কিন্তুু দারুণ হয়েছে। আমি অতিভক্তি প্রেম দেখাতে গিয়ে একটুর জন্য ধরা পড়িনি,ভাগ্যিস কথা না বলে শুধু শুনছিলাম।আমি আর নিজেকে ধরা দিলাম না। স্বাভাবিক ভাবে নিজেকে স্হির করে গানের বিষয় আলোচনা করলাম। বলছিলাম নন্দিত কবি অসহায় মানুষের পরম বন্ধু, সমাজ সেবিকা কণাচৌধুরীর কথা। ইদানিংকণা চৌধুরী খবর নাই, শিরোনামে একটি গান লিখেছেন। তাই সবার মুখে মুখে আলোচনা, আর একটাই কথা, কণা চৌধুরীর খবর নাই, তবে আমার মত ভয় পাওয়ার কোনো কারন নাই। কাণা চৌধুরী জানান খবর নাই, গানটি গেয়েছেন মিষ্টি মেয়ে মৌরী গানটি সুর সঙ্গীত করেছেন শিল্পী আকাশ মাহমুদ, এডিট ও মিক্স মাস্টার করেছেন আশিক মাহমুদ।তিনি বলে গানটি মনের গভীরে জমিয়ে রাখা ভাবনা থেকে লেখা, ফোক স্টাইলের,আশা করি শ্রোতারা পছন্দ করবেন।আর গানটি মৌরী অনেক যত্ন করে গেয়েছেছেন, দারুণ গায়কী তার।খবর নাই গানটির জন্য যারা কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,আশা করছি গানটি খুব শিঘ্রী ইউটিওব মুক্ত করে দিতে পারবো।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.