নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলা কচ্ছপিয়া ইউনিয়নের রশিদ বিহীন টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এনিয়ে স্থানীয় কৃষক ও ছোট ব্যবসায়ীরা পড়েছে মহা বিপদে ।
গর্জনিয়া ইউনিয়ন ও কচ্ছপিয়া ইউনিয়ন পাশাপাশি হওয়ার কারনে স্থানীয় কৃষক ও ছোট ব্যবসায়ীরা পড়েছে বিপাকে।
ঘরের উৎপাদিত পণ্য বা ছোট ব্যবসায়ীরা গর্জনিয়া এলাকা থেকে কাঁচাবাজার বা উৎপাদিত পন্য সামগ্রী আনা নেওয়ার সময় প্রথম ইউনিয়ন পরিষদে রশিদ সহকারে টোল আদায় করলেও একই পন্য কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ এলাকা হয়ে যাওয়ার সময় আবারো রশিদ বিহীন টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। কচ্ছপিয়া তে রশিদ বিহীন টোল আদায়ের জন্য কিছু উঠতি বয়সী তরুণদের ব্যবহার করছে বলে সুত্রে জানাযায় ।
স্থানীয় কৃষক ছোট ব্যবসায়ী ও উৎপাদনকারী সহ এলাকাবাসী এই চাঁদা আদায় বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রশিদ বিহীন টোল আদায়ের নামে কচ্ছপিয়া ইউনিয়ন চাঁদা আদায় করছে তা সাধারণ জনগণ ভালো চোখে দেখছে না বলে মনে করেন সচেতন মহল।
তারা মনে করেন রশিদ বিহীন টোল আদায় মানে চাঁদার সামিল।
এদিকে ব্যবসায়ীরা রশিদ বিহীন টাকা দিতে অস্বীকার করলে তাদের মালবাহী গাড়ি আটকে রাখে বলে জানান ভুক্তভোগীরা।
রবিবার (১০ই নভেম্বর) বিকালে কাঁচা বাজার ব্যবসায়ী গর্জনিয়া এলাকার ফোরকান এর সাথে এমনটি হয়েছে বলে তিনি জানান।
ব্যবসায়ী ফোরকান প্রতিবেক-কে টেলিফোনে জানান আমি গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এক গাড়ি কাঁচাবাজার( মূলা) নিয়ে যাচ্ছিলাম এবং নিয়ম অণুসারে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ এর টোল আদায় করে রশিদ গ্রহন করি, কিন্তুু কচ্ছপিয়া এলাকায় পৌঁছাতেই গাড়ি গতিরোধ করে প্রথমে বাজার হাছিল বলে ৬০০টাকা দাবি করে,গর্জনিয়া ইউনিয়ন পরিষদের টোল আদায়ের রশিদ দেখালেও তারা তা না মেনে হাছিল দিতে হবে বলে গাড়ি আটকে রাখে বাবু নামে জৈনক যুবক।পরে বাধ্য হয়ে আমাকে ৬০০ টাকা দিতে হয় রশিদ বিহীন।
এর পরেই আসে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ এর টোল বলে আয়াজ নামের আরেক ব্যক্তি সে ঐ ইউনিয়ন এর টোল আদায়কারি পরিচয় দিয়ে ৫৫০ টাকা দাবি করে, না দিতে চাইলে গাড়ি রেখে দেবে বলে হুমকী দিতে থাকে পরে বাধ্য হয়ে দিতে হয়।
এদিকে গর্জনিয়া ইউনিয়ন এলাকার সরওয়ার জানান আমরা অসহায় হয়ে পড়েছি গর্জনিয়া থেকে উৎপাদিত পণ্য বাজারে নিতে গেলে বা কোন কিছু ক্রয় করে কচ্ছপিয়া ইউনিয়ন এর উপর দিয়ে গেলেই বিনা রশিদে টোল আদায় এর নামে হরহামেশা চাঁদা নিচ্ছে। এটি সাধারণ জনগণের হয়রানি ছাড়া কিছু নয়।
নাম প্রকাশ না করার শর্তে কচ্ছপিয়ার একযুবলীগ নেতা জানান গর্জনিয়াতে যারা টোল আদায় করেছে তাদের দ্বিতীয়বার টোল নিচ্ছে কচ্ছপিয়া ইউনিয়ন এটি অন্যায়, সাধারণ মানুষকে হয়রানি করছে এরা, এই চাঁদা আদায় বন্ধ করার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে আমি আগে অবগত ছিলাম না এখন যেহেতু জানতে পেরেছি অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো যেন সাধারণ জনগণ ভোগান্তির শিকার না হয়।
এব্যাপারে কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নোমান মোঃ ইসমাইল এর সাথে টেলিফোনে যোগাযোগ করতে চাইলে প্রতিবেদক যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.