কচ্ছপিয়ায় বন বিভাগের অভিযান ৫০ হাজার টাকার কাঠ জব্দ
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি।
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়িতে বন বিভাগ ও পুলিশ যৌত অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার মূল্যবান কাঠ জব্দ করেছে। শুক্রবার সন্ধায় গোপন সংবাদের বৃত্তিতে ইউনিয়নের দোছড়ি গ্রামে পুলিশের সহায়তায় অাভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করেন বন বিভাগ।
কচ্ছপিয়া বিট কর্মকর্তা তপন পাল জানান দোছড়ি গ্রামের মৃত শামশুল আলমের ছেলে ইয়াবা ব্যবসীয় আনোয়ার হোসেন (প্রকাশ আনোয়ার) দীর্ঘদিন ধরে রিজার্ভ বাগান থেকে কাঠ কেটে বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।
শুক্রবার খবর পেয়ে বন বিভাগ আনোয়ারের বাড়ীতে বিশেষ অাভিযান চালালে এসব কাঠ জব্দ করতে সক্ষম হয়। এ সময় পুলিশ ও বন বিভাগের উপস্থিতির খবর পেয়ে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার।
এ অাভিযানে নেতৃত্বদেন রামু বাঁকখালী রেঞ্চ কর্মকর্তা আতা এলাহী, গর্জনিয়া ফাঁড়ী পুলিশের এ এস আই গোলাম মোস্তাফা, কচ্ছপিয়া বিট কর্মকর্তা তপন পাল ও বন কর্মকর্তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.