কচ্ছপিয়ায় বনায়নের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
রামু উপজেলার কচ্ছপিয়ায় সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে ৬ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করেন বন বিভাগ। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচ্ছপিয়া ইউনিয়ন বিট কর্মকর্তা তপন কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, বিশেষ অতিথি ছিলেন বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আতা এলাহী, প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার,বনায়নের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, দল নেতা মোস্তাক আহাম্মদ প্রমুখ। উল্লেখ্য বাঁকখালী রেঞ্জাধীন কচ্ছপিয়া বিট এর অধীনে শুকমুনিয়া পূর্ব পাহাড় এলাকার ২০০৩-৪ সনের সৃজিত কৃষি বাগান যথাক্রমে ৬,৭,৮ নং প্লাটের ৩০ জন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন বন বিভাগ। আজ (শুক্রবার)একই ইউনিয়নের দৌছড়ি দক্ষিণ কুল এলাকার আরো ২০ জন সামাজিক বনায়নে উপকার ভোগীদের মাঝে ৫ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণের কথা রয়েছে। বন বিভাগ সূত্রে জনা যায় কর্তনকৃত প্রায় ৩০ হেক্টর জায়গায় পুনরায় ২য় মেয়াদে বাগান সৃজন করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.