কচ্ছপিয়াতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি।

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ানে পুকরে পড়ে ৪ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার  (১এপ্রিল) দুপুরে ইউনিয়নের তিতার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি মোলভির কাটা এলাকার মো আলম প্রকাশ আলম বৈদ্যের সন্তান বলে জানা গেছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, আলম বৈদ্য তিতার পাড়া কাসেম সওদাগরের ভাড়া বাড়া বাসায় থাকেন। সমাজ সেবক নিরুল আমিন জানান, শিশুটি গোসল করতে পুকুরে নামলে পানিতে ডুবে মারা যায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.