কক্সবাজার সদর হাসপাতালে শীগ্রই সিসিও উদ্ভোধন করা হবে – ড়াঃ পুচনু

ওয়ান নিউজঃ

কক্সবাজার সদর হাসপাতালে শীগ্রই সিসিও coronary care unit (ccu) উদ্ভোধন করা হবে বলে জানালেন কক্সবাজার সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ড়াঃ পুচনু। গত ৩ মে বৃহস্পতিবার  কক্সবাজার সদর হাসপাতাল কনফারেন্স হলে  সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান আগত সাংবাদিকদের ।  বেলা ১২টায় কক্সবাজার সদর হাসপাতালে নিজস্ব কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে হাসপাতাল তত্ত্বাবধায়ক ড়াঃ পুচনু মতবিনিময় সভার আয়োজন করা হয়।  মতবিনিময় সভায় হাসপাতালের সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করেন তিনি
তিনি সদর হাসপাতালের প্রতিষ্টালগ্ন থেকে আজ অবধি বিভিন্ন উন্নায়ন মুলক কর্মকান্ড নিয়ে আলোকপাত করেন। ড়াঃ পুচনু বলেন এই হাসপাতালটি শুরু হয় ২২টি বেড় নিয়ে পরে  ১৯৬৫ সালে ৩২ বেড় নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের পথচলা,১৯৭২ সালে সাব ড়িভিশন হাসপাতাল হিসাবে ৫০ বেড়ে করা হয়, ১৯৯৬ সালে জেলা হাসপাতালে পরিনত হলে ১০০ বেড় করা হয়, ২০০৭ সালে হাসপাতালকে ২৫০ উন্নত করে  আজকের সদর হাসপাতাল। এবং বর্তমান সরকার ২০১১ সালে কক্সবাজার সরকারী  মেড়িকেল কলেজ শুরু করেন।


আমরা ২৪ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত আছি,  বর্তমানে আমাদের আইসিও থেকে শুরু করে অনেক আধুনিক সেবা দিতে পারছি, ২৪ ঘন্টা ব্লাড় ব্যাংকের সুবিধা, এম্বোলেন্স সুবিধা, চাইল্ড ডেভলাপমেন্ট সেন্টার,  সিসিও সুবিধা, এসএএম কর্নার সহ বিভিন্ন উন্নত চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি,  এদিকে ড়াঃ পুচনু তার বক্তব্যে হাসপাতালে সিনিয়র নার্স সহ বেশ কয়েকটি পদে জনবল সংকট আছে বলে জানান। সভায় সাংবাদিকদের তিনি জানান বর্তমান রোহিঙ্গা সমস্যার কারনে দেশের বিভিন্ন এনজিও সংস্থা আমাদের সাহাজ্য করতে এগিয়ে এসেছে তারা জনবল দিয়ে আমাদের সাহাজ্য করেছেন,  তার মধ্যে ইউনিসেফ বিভিন্ন পদে ২২জন, ইউএনএইচসিআর বিভিন্ন পদে ৪১জন আইওএম বিভিন্ন পদে ১৫জন কক্সবাজার পৌরসভা বিভিন্ন পদে
৯ জন,এফড়িএমএনএইচআই বিভিন্ন পদে ২৪ জন, ও নিজস্ব জনবল ৬জন যোগ করে মোট ১১৭জনকে আমরা সেবায় নিয়োজিত করেছি,  সদর হাসপাতালের পরিচালক বলেন  এই মাসের শেষের দিকে সিসিও, coronary care unit( ccu) উদ্ভোধন করবেন বলে জানান।  তিনি হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান,তিনি বলেন মায়ানমার থেকে আসা নারী  পুরুষ ও শিশু মিলে মোট ১৮৫ জন এইচআইবি ভাইরাসে আক্রান্ত, তাদের সেবা দিয়ে যাচ্ছি আমরা, আমরা হাসপাতালে যারা রোহিঙ্গা তাদের আলাদা ভাবে সেবা দিয়ে আসছি।  পরিশেষে সাংবাদিকদের সাথে  হাসপাতালের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন সদর  হাসপাতাল  পরিচালক ড়াঃ পচনু  এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহিন আবদুর রহমান চৌধুরী শাহিন, ড়াঃ সুলতান আহমদ সিরাজী, সহকারী পরিচালক, কক্সবাজার সদর হাসপাতাল,  ড়াঃ মোঃ শাহজাহান আর,পি, কক্সবাজার সদর হাসপাতাল, প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.