কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১১

প্রেস বিজ্ঞপ্তিঃ  

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ০৩/০৯/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ০৪/০৮/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) এর নেতৃতে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ খায়রুজ্জামান পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই রাজিব চন্দ্র পোদ্দার,এসআই শরিফ উল্লাহ,এসআই সনৎ বড়–য়া,এসআই সাইফুল ইসলাম,এসআই মোস্তাক,এএসআই আশিক হায়দার বাকী,এএসআই সাজিদুল ইসলাম,এএসআই কামাল-২,এএসআই নিজাম, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। জাহিদুল ইসলাম প্রঃ মৃধা,পিতা-মৃত মোতাহের আলী,সাং-পানাইল সাতবাড়ীয়া,থানা-আলফাডাঙ্গা,জেলা-ফরিদপুর।
২। মোঃ ইলিয়াছ,পিতা-বাদশা মিয়া,সাং-কোচপাড়া,থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার।
৩। মফিজুর রহমান,পিতা-রুহুল আমিন,মাছিমবাড়ী,বকমিগঞ্জ,থানা-লাঙ্গলকোট,জেলা-কুমিল্লা। বর্তমান-উত্তর তারাবুনিয়াছড়া,(শামিম এর ভাড়া বাসা) ০৪নং ওয়ার্ড,পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার।
৪। মোঃ নাছির আহম্মদ বিজয়,পিতা-মোঃ ইসমাইল,সাং-ছোট ইনানী,০৩ নং ওয়ার্ড,(আবু বকরের বাড়ী)থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।
৫। সজল মল্লিক,পিতা-মৃত নিরুদ মল্লিক,সাং-মল্লিক পাড়া,কক্সবাজার পৌরসভা,থানা ও জেলা-কক্সবাজার।
৬। আব্দুল হামিদ,পিতা-আক্তার আহম্মদ,সাং-পশ্চিম লাহারপাড়া,০১ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীঃ
১। বেলাল আহমেদ,পিতা-মৃত বদরুদ্দুজা,সাং-জানার ঘোনা,কলেজ গেইট, থানা ও জেলা-কক্সবাজার।
২। ফাতেমা নিশা,স্বামী-শফিউল আজম,সাং-দক্ষিন রুমালিয়াছড়া,০৮ নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।
৩। শহিদুল @ সুমন,পিতা-বদরুদ্দুজা,সাং-উত্তর নুনিয়ারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়েল পাশে,থানা ও জেলা-কক্সবাজার।
৪। গিয়াস উদ্দিন বাবুল,পিতা-ফরিদুল আলম,সাং-উত্তর খানঘোনা,থানা ও জেলা-কক্সবাজার।
৫। নুরুল ইসলাম @ মনিরুল,পিতা-নুর আহমদ,সাং-মহাজের পাড়া,কামাল মিস্ত্রীর বাড়ী,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.