প্রেস বিজ্ঞপ্তিঃ
আজ ৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রি: সকাল ১০ থেকে দুপুর ৩ টাপর্যন্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় কক্সবাজার শহরের বাহারছড়া, বড়বাজার এবং উত্তর রুমালিয়ারছড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় বাহারছড়ার এ.সালাম রোড়স্থ আব্দুল হালিম গং ০৪ (চার) তলা ভবনের অনুমোদন নিলেও ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ইমারত নির্মাণ আইন ১৯৫২ অনুযায়ী ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেওয়া হয়। এ ছাড়াবড়বাজার এলাকায় মুসলিম কবির ০৫ তলা ভবন অনুমোদন নিয়ে ও ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ১২(১) ধারা মোতাবেক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে রুমালিয়ারছড়া এলাকায় মো: শহীদুল্লাহ অনুমোদন বিহীন ভবন নির্মাণ করায় ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ১২(১) ধারা মোতাবেক ৫০,০০০/- (পঞ্চাশহাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কউকের অথরাইজ্ড অফিসার এবং উপ-সহকারী প্রকৌশলী। উল্লেখ্য যে, ইতোপূর্বে তাদের কে ভবনের ব্যত্যয় কৃত অংশ ভেঙ্গে ফেলার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল।
এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.